স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

বর্ণাঢ্য আয়োজনে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সুফিয়ান


মাস্কাট, ওমান: বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের উদ্যোগে আয়োজিত গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচ গতকাল শুক্রবার মাস্কাটের ওয়াদি কবির এলাকার মাস্কাট ক্লাব ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রামের ৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশ দূতাবাসের সম্মানিত চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব মাহমুদুর রহমান এবং শ্রম কাউন্সেলর জনাব রাফিউল ইসলাম। বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিমুল হক বাবুল, সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব সেলিম পারভেজ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের বৃহৎ ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে ওমানে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ ও ওমানের জাতীয় সংগীত পরিবেশন। এর মাধ্যমে দুই দেশের প্রতি শ্রদ্ধা এবং বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানানো হয়। ক্লাবের নেতৃবৃন্দ ও ফুটবল উপকমিটির সদস্যদের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান ও কমিটির সদস্যবৃন্দ, ফুটবল উপকমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল উপকমিটির সদস্য সচিব ও ক্লাবের প্রচার বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও টুর্নামেন্ট আয়োজনের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া উপকমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, জাহেদুল রাজিব, আবদুল আমিন, আমান, আবদুল হামান, আবদুল মাজেদ, ইন্জি কামরুজ্জামান মাহবুব আলম আবুল কালাম, পারভেজ, অনিক, পলাশ শীল, রফিক উল্লাহ, ফোরকান আহমদ, দুলাল, সেলিম, সরওয়ার, মুক্তার ও কিবরিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ। টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, দলগুলোর সঙ্গে সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম এবং মাঠপর্যায়ের ব্যবস্থাপনায় ফুটবল উপকমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত হয়। প্রবাসে ফুটবলের মাধ্যমে ঐক্যের বন্ধন: আয়োজকরা জানান, গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই আয়োজনের মাধ্যমে ওমানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সফল করতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ, বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটি, ফুটবল উপকমিটি, অংশগ্রহণকারী দল, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রবাসের মাটিতে ফুটবলের বন্ধনে ঐক্যবদ্ধ হোক বাংলাদেশি কমিউনিটি। সফল হোক গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।