স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

দুর্গাপূজার মণ্ডপ বেড়েছে ১২০০, হিন্দু সম্প্রদায়ের আস্থার কথা বললেন প্রতিমন্ত্রী।


মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক:সারাদেশে এবার দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার ২০০টি। বিএনপির প্রতি হিন্দু সম্প্রদায়ের আস্থা বৃদ্ধির প্রতিফলন হিসেবেই মণ্ডপের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা এখন আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ নন। তারা নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছেন। বিএনপির প্রতি আস্থা রেখেই তারা এবার দলটির পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেন তিনি।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের দুর্গোৎসব সারাদেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে গিয়ে তিনটি জেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন-এ আয়োজিত সভায় বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ স্থানীয় সাংবাদিক নেতারা।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ব্যক্তির পরিবর্তে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও আদর্শকে সামনে রেখে কাজ করতে হবে। এতে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, এবারের দুর্গোৎসব কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে গণমাধ্যমে এ বিষয়ে প্রত্যাশিত মাত্রায় সংবাদ প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। অতীতের সাংবাদিকতার সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কাছে কোনো ধরনের প্রশংসা বা বাহবা প্রত্যাশা করে না। বরং সাংবাদিকরা যেন যাচাই করা তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, সেটিই সরকারের প্রত্যাশা।ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ, রাজনৈতিক আস্থা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয় বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা।