ডুমুরিয়ায় ৫ শতাধিক ভেষজ উদ্ভিদের বাগানেই চলছে ভেষজ চিকিৎসা।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
ভেষজ পদ্ধতির চিকিৎসা-সেবা দেওয়ার লক্ষ্যে খুলনা’র ডুমুরিয়া উপজেলার চুকনগরে ৫ বিঘা জমির ওপর ১’শ ৪৬ প্রজাতির ৫ শতাধিক ওষুধি গাছের এক দৃষ্টান্তমূলক বাগান গড়ে তোলা হয়েছে। এলাকার পিছিয়ে পড়া, অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলার চুকনগরে গড়ে ওঠা অসরকারি প্রতিষ্ঠান ‘দলিত হাসপাতাল’ থেকে প্রতিদিন বিভিন্ন রোগে সাধারণ চিকিৎসার পাশাপাশি বেশ-কিছু মানুষ ভেষজ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিচ্ছেন।
চারি-পাশে পঁাচিল ঘেরা হাসপাতাল কমপ্লেক্সে ঢুকে যেদিকেই তাকাই, সেখানে ছোট-বড় সব গাছেই নাম লেখা বোর্ড ঝুলছে। অর্জুন, নিম, আমলকি, হরিতকি, বহেরা-সহ বিপুল সংখ্যক গাছে ভরা হাসপাতাল কমপ্লেক্সে কোনো প্রকার কাঠের, ফলের বা সাধারণ গাছ দেখা যায়নি।
বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতাল খোলার পরপরই সাধারণ রোগি ও চিকিৎসক-সহ অন্যান্যের উপস্থিতিতে প্রাণ-চঞ্চল হয়ে ওঠে। এখানে হার্ট, গাইনি, বক্ষব্যধি, দাত বিশেষজ্ঞের পাশাপাশি ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদিক এন্ড সার্জারী বিভাগ থেকে পাশ করা ভিষজ চিকিৎসক তাপস বাগচি’র সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ৭ থেকে ১০ জন রোগি তার কাছে ভেষজ চিকিৎসা নিয়ে থাকেন। এখানে সাধারণত পুরাতন বাত-ব্যথা, স্কিন ডিজিজ, গ্যাস্ট্রোলিভার, মুত্রতন্ত্র, কিডনি, বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, এ্যাজমা, মোটা হয়ে যাওয়া-সহ বিভিন্ন রোগের চিকিৎসা-সেবা দেওয়া হয়। ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করতে পুরো
কমপ্লেক্সে ভেষজ গাছ লাগানো হয়েছে। মানুষকে এখানকার কোন গাছ দেখিয়ে তার কি উপকারিতা, তা বোঝানো হয়।
দলিত হাসপাতাল কমপ্লেক্সে কত প্রকার বা কি-কি ভেষজ উদ্ভিদ বা গাছ আছে, এ প্রশ্নে ব্যবস্থাপক প্রভাষ কুমার দাস বলেন, গাছ-গাছালি দিয়ে মানুষে চিকিৎসার আদিম পথটি বঁাচিয়ে রাখার লক্ষ্যে অসরকারি প্রতিষ্ঠান ‘দলিত’ এই হাসপাতালটিতে ভেষজ বাগান গড়ে তুলেছে। এই বাগানে পূর্ণনবা, জিংসেন, বেনামূল, বলামুল, পারুলতা, প্রসারণী, পদ্মকাঠ, গনিযারী, ব্রাক্ষ্মী, গন্ধভেদুল, গুলঞ্চ, হাড়জোড়া, বাসক, তুলশি, বলা, কাঞ্চন, অশোক, অশ্বগন্ধা, শিবজটা, জাফরান, কুমারী লতা, স্বেত-চন্দন, লজ্জাবতি, ঘৃতকুমারী, আকন্দ, অনন্তমূল, শততূল, হরিতকি, বহেরা, অর্জন-সহ ১৪৬ প্রজাতির ৫ শতাধিক ভেষজ গাছ আছে।
দলিত হাসপাতালের মেডিকেল অফিসার(ভিষজ) তাপস বাগচি বলেন, চিকিৎসার পাশাপাশি আমরা হার্টের চিকিৎসায় অর্জুন গাছ, স্কিনের রোগে নিম গাছ-সহ বিভিন্ন গাছের উপকারিতাও তুলে ধরি। তবে চিকিৎসার জন্য ওষুধের উপাদান বাইরে থেকে আনতে হয়ে। এই ভেষজ বাগানটির গাছগুলো দেখিয়ে মূলত মানুষকে একটু উদ্বুদ্ধ করা বা ধারণা দেওয়া হয়ে থাকে। হাসপাতালে সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম দাস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে এইসব বিরল প্রজাতির ভেষজ উদ্ভিদগুলো মানুষের সামনে তুলে ধরা বা ভেষজ উদ্ভিদের মাধ্যমে প্রাকৃতিক চিকিৎসার দৃষ্টান্ত বঁাচিয়ে রাখার লক্ষ্যে ২০০৪ সাল থেকে এই ভেষজ বাগানটি গড়ে তোলা হয়েছে।