ওয়ার্ডের উন্নয়ন ও শান্তির প্রত্যয় নিয়ে মেম্বার পদে আলোচনায় নাসির উদ্দিন শিকদার।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
মো: আজাদ খান, চিতলমারী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী উপজেলাধীন ৬ নং চরবানিয়ারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে লড়বেন রাজনৈতিক প্রতিহিংসা, জেল- জুলুম, একাধিকবার কারাবরনকারী ও জাতীয়তাবাদী দল বিএনপির পরীক্ষিত নেতা, সভাপতি- ৯২নং পূর্ব চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভাপতি- চরবানিয়ারি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং নির্বাচিত সাংগঠনিক সম্পাদক চরবানিয়ারি ইউনিয়ন বিএনপি মো: নাসির উদ্দিন শিকদার। তিনি ৬নং চরবানিয়ারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট ওয়ার্ড গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের দাবি' বিগত দিনে প্রার্থীর উপর নেমে আসা রাজনৈতিক জুলুম ও নির্যাতন তার জনপ্রিয়তাকে আরোও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিগত সরকারের আমলে নাসির শিকদারের বিরুদ্ধে মিথ্যা ও নাশকতা মামলা দায়ের করা হয়েছিল।
প্রার্থী হওয়া সম্পর্কে নাসির শিকদার বলেন' দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মর্যাদা ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাব। সাধারণ জনগণের কথা শুনবো, সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করব।
পরিশেষে নাসির শিকদার জনগনের সেবা নিশ্চিত করতে একবার সুযোগ চেয়ে সকলের দোয়া, সমর্থন কামনা করেন।