ডিজাইন: ইমেজ বন্ধ
রবিবার ১১ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

শত জুলুম- মামলা উপেক্ষা করে জনগনের সেবায় লড়ছেন রুনা গাজী।


মো: আজাদ খান, চিতলমারী। রাজনৈতিক প্রতিহিংসা, দফায় দফায় জেল-জুলুম আর অসংখ্য মিথ্যা মামলার ধকল কাটিয়ে এখন নির্বাচনী মাঠে জনসমর্থনে এগিয়ে চলেছেন সাবেক ছাএনেএী, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের আহবায়ক এবং সম্ভাব্য চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রুনা গাজী। সব ধরনের ভয়ভীতি ও নিপীড়ন উপেক্ষা করে দিনরাত তিনি একসময় জাতীয়তাবাদী দলের সাথে মিশে ছিলেন আপন মহিমায়। রুনা গাজী দলীয় নেতা-কর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটি কোণ। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত দিনে প্রার্থীর ওপর নেমে আসা রাজনৈতিক জুলুম ও নির্যাতন তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ তাকে একজন "অধিকার আদায়ের আপসহীন সংগ্রামী নেএী" হিসেবে দেখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রুনা গাজীর বিরুদ্ধে বিগত সরকারের আমলে কয়েকটি মিথ্যা ও নাশকতামূলক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল। বহুবার তাকে বিনা অপরাধে কারাভোগ করতে হয়েছে এবং তার পরিবারকে নানাভাবে হয়রানি করা হয়েছে। তবে সকল প্রতিকূলতার মাঝেও তিনি জনগণের পাশ থেকে সরে যাননি। নির্বাচনী প্রচারণার এক আবেগঘন কণ্ঠে রুনা গাজী বলেন, "জেল-জুলুম আর হুলিয়া দিয়ে আমার কণ্ঠ স্তব্ধ করা যায়নি, আর কখনো যাবেও না। আমি নিজের জন্য নয়, এই এলাকার মানুষের অধিকার এবং ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বারবার নিপীড়নের শিকার হয়েছি। আমার গায়ে পড়া প্রতিটি মামলার দাগ আসলে জনগণের প্রতি আমার ভালোবাসার প্রমাণ।" তিনি আরও বলেন, "জনগণ যদি পাশে থাকে, তবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে সব জুলুম ও অন্যায়ের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।" এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রার্থীর এই সংগ্রামী অতীত মানুষের মনে তার প্রতি গভীর সহানুভূতি ও আস্থার সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ভোটাররা তার এই সাহসী ভূমিকার প্রশংসা করছেন। দলীয় বিএনপি নেতা অনুপম সাহা জানান, "হামলা-মামলা দিয়ে আমাদের নেএীকে নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু নেতার সততা ও সাহসের কারণে আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে মাঠে নেমেছে।" সব মিলিয়ে, শত বাধা ও নিপীড়নের প্রাচীর ভেঙে রুনা গাজী'র নির্বাচনী প্রচারণা এখন এক বিশাল গণজোয়ারে রূপ নিয়েছে।