ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ১৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

কুমিল্লায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন: প্রধান আসামি গ্রেফতার


বিশেষ প্রতিনিধি: জাহাঙ্গীর আলম সময়ের সাথে প্রতিদিন 

কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শত ব্যস্ততার মাঝেও আমাদের পাশে আছে আইন-শৃঙ্খলা বাহিনী তারা তাদের সততা নিষ্ঠা দিয়ে বারবার প্রমাণ করলো আইনের ঊর্ধ্বে কেউ নেই।
অপরাধ যেমনই হোক লুকিয়ে কোন অপরাজি থাকতে পারে না। আয়নার হাতে তাকে ধরা পড়তেই হবে।
গ্রেফতার আসামি হলেন মো. জামাল সিকদার। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
 
র‍্যাব-১১ জানায়, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে তিতাস থানাধীন শিবপুর সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আসামি জামাল সিকদার তার ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে স্ত্রী ও কন্যাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তার ১৭ বছর বয়সি কন্যা মারিয়া আক্তারকে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।