ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে কোন কলঙ্ক মেনে নেবে না বিএনপি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে কোন কলঙ্ক মেনে নিবে না বিএনপি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি-৩০-০৯-২৬

সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। অথচ একটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, এমন এলাকাগুলোতে বিএনপিকে জনসমক্ষে হেয় করার চক্রান্তের অংশ হিসেবে সারের সংকট নিয়ে আন্দোলন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -২ (সদর)আসনের এমপি ড.আতিকুর রহমান মুজাহিদ,কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।