ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি মাঠে মাসব্যাপী চাঁন্দগাও শিল্প পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত


চট্টগ্রামের বহদ্দারহাটস্থ চান্দগাঁও নুরনগর হাউজিং সোসাইটির মাঠে মাসব্যাপী চাঁন্দগাঁও শিল্প পণ্য মেলার  আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসকান্দর, চান্দগাঁও থানা যুবদলের সংগঠক মোহাম্মদ মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।


মেলায় গৃহস্থালী সামগ্রী, দেশি-বিদেশি পোশাক, জুয়েলারি, কাশ্মীরি ও রেশমি চুড়ি, শিশুদের খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বিশাল সমাহার রয়েছে। এছাড়া দর্শনার্থীদের জন্য বিশেষ খাবারের স্টল, শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।