ডিজাইন: ইমেজ চালু
বুধবার ২৯ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রমে অংশ নেন যুবদলের সংগঠক মোহাম্মদ মুরাদ



মোহাম্মদ রবিউল হোসেন / চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে ‘ক্লিন, গ্রীণ, হেলদি সিটি’ গঠনের লক্ষ্যে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে অংশ নিয়েছেন চাঁন্দগাঁও থানা যুবদলের সংগঠক মোহাম্মদ মুরাদ। এ সময় কেবি আমান আলী রোডের আতুরের দোকান মোড় থেকে ওমর আলী মাতব্বর রোড পর্যন্ত নালা-নর্দমা পরিষ্কার এবং মাটি উত্তোলন করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় মোহাম্মদ মুরাদ বলেন, চলমান কার্যক্রমের ফলে আগামীতে এ এলাকার জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে। তিনি নগরবাসীকে নালায় আবর্জনা না ফেলা এবং পরিচ্ছন্ন নগর গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রশংসা করেন।

নালা-নর্দমা পরিষ্কার ও সংস্কার কাজ সম্পন্ন হলে আগামী বছর থেকে এলাকার সাধারণ মানুষ সারা বছর জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ রুহুল আমীন  রাজু, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ গিয়াসউদ্দিন, নুর আলম, সাদেক, এনাম, ফারক, মুছা, চান্দগাঁও থানা শ্রমিকদলের সাবেক সহ- দপ্তর সম্পাদক মোহাম্মদ সুমন, ছাত্রদল নেতা সুজন সহ নেতৃবৃন্দ।