ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ২৪ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

“আমরা চট্টগ্রাম কলেজ পরিবার”-এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে এবং “আমরা চট্টগ্রাম কলেজ পরিবার”-এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার ২২ জুলাই চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য মঞ্জুর আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  আমরা চট্টগ্রাম কলেজ পরিবারের  আহ্বায়ক জুলাই যোদ্ধা  শরিফুল ইসলাম আবির।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিকদার, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী, “আমরা চট্টগ্রাম কলেজ পরিবার”-এর সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম আবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শোয়াইবুল ইসলাম,তারেকুল ইসলাম, আরিফুল ইসলাম, সিফাত, আমজাদ হোসেন শাকিল, মো. বোরহানুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।