ডিজাইন: ইমেজ চালু
সোমবার ২৯ জুন ২০২৬

দৈনিক সময়কাল

মধুপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে ৫ জনের ১ বছর কারাদণ্ড প্রদান


হাফিজুর রহমান, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি

মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে গেছে মধুপুর প্রশাসন। মাদক সেবন ও বিক্রির অপরাধে মধুপুর পৌরসভা এলাকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) খ ধারা লঙ্ঘনের অভিযোগে ৩৬ (১)(৮) ধারায় যাদেরকে  ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন: 
১/মোঃ জাহিদ হাসান (৩০)পিতা: মোঃ হাসমত আলী, সাং- রাধাপালবাড়ী  2.মোঃ রুবেল (৩৪) পিতা: মোঃ হোসেন ফকির, সাং- পালবাড়ী  ৩/মোঃ জাহিদুল (৩০)পিতা: মৃত আক্তার সওদাগর, সাং- আঙিনা পাড়া  ৪/মোঃ বাবু সওদাগর (৩০)  ৫.মোঃনিজাম সওদাগর (২০)*, পিতা: মৃত মোহন সওদাগর, সাং- আঙিনা পাড়া, মধুপুর।

মাদক: একটি পরিবার ও সমাজ ধ্বংসের নীরব ঘাতক
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে মাদকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে জানান।