ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ২২ মে ২০২৬

দৈনিক সময়কাল

রোনালদো ফুটবল ইতিহাসে ১০০০ গোলের দেখা পাবেন


স্বাধীন বাংলা নিউজ:

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে ১০০০ গোলের দেখা পাবেন, এই মাইলফলকটি এখন আর দূরের স্বপ্ন নয়, বরং বাস্তবের দোরগোড়ায় রয়েছে। এই বিরল কীর্তি গড়ার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন মিস্টার সি আর সেভেন। 

সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে সর্বশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখান এই পর্তুগিজ তারকা। দামাকের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি দুটি গোল করেন, যার মধ্যে একটি ছিল দৃষ্টিনন্দন ফ্রি-কিক। এই গোলের পর তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩-এ।

ফলে ইতিহাসের ১০০০ গোল পূরণ করতে তার প্রয়োজন আর মাত্র ২৭টি গোল।

৪১ বছর বয়সেও রোনালদোর গোল করার ধার অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩৭ ম্যাচে তিনি ২৯টি গোল করেছেন এবং ৫টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।

 

তার অসাধারণ পারফরম্যান্সে এবার আল নাসর সৌদি প্রো লিগের শিরোপাও জয় করেছে। ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে তিনি অসংখ্য রেকর্ড গড়েছেন।

জাতীয় দল পর্তুগালের হয়েও তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবস্থান করছেন।

এখন ফুটবলপ্রেমী এবং রোনালদো ভক্তদের একটাই অপেক্ষা—রোনালদো কবে ছুঁবেন ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক?