ডিজাইন: ইমেজ চালু
বুধবার ২০ মে ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।


বগুড়ায় মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ায় ৩৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেলে সাড়ে তিনটা বগুড়া জেলা প্রশাসক মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মাননীয় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সমাপনী অনুষ্ঠানে সভার প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। বিশেষ উপস্থিতি ছিলেন বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।