ডিজাইন: ইমেজ চালু
মঙ্গলবার ১৯ মে ২০২৬

দৈনিক সময়কাল

পরিচ্ছন্ন ও আধুনিক ধনবাড়ী গড়ার প্রত্যয়ে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক কাউন্সিলর আয়েন উদ্দিন


এস.এম. আব্দুর রাজ্জাক

আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া সমর্থন চেয়েছেন ৭নং ওয়ার্ডের (ছত্রপুর-আমনগ্রাম) সাবেক সফল কাউন্সিলর প্রবীণ রাজনীতিক মো. আয়েন উদ্দিন। সত্য, ন্যায় উন্নয়নের অঙ্গীকার নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক ধনবাড়ী গড়ার লক্ষ্যে তিনি এখন সব শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।

রাজনৈতিক পটভূমি ছাত্রজীবন

১৯৫৮ সালে ধনবাড়ী উপজেলার ছত্রপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. আয়েন উদ্দিন। মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাজীবন শেষ করেন তিনি। পাইস্কা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসিতে উত্তীর্ণ হওয়ার পর ধনবাড়ী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়েবাংলা ছাত্র ইউনিয়ন-এর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তার রাজনৈতিক গুরু হিসেবে তিনি গোপালপুরের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর আদর্শ সান্নিধ্য গ্রহণ করেছেন। পরবর্তীতে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন।

সংগ্রাম সাহসিকতা

দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে সাহসী ভূমিকার জন্য তাকে তার পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তিনি বারবার কারাবরণ করেছেন এবং অনেক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আদর্শচ্যুত হননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত মধুপুর-ধনবাড়ী ছাত্রদলের সভাপতি, ধনবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ২০০১ সালে ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি যখন ধনবাড়ী-মধুপুরে ধানের শীষের কান্ডারী হিসেবে আসেন, তখন তার অন্যতম আস্থাভাজন হিসেবে কাজ করেছিলেন আয়েন উদ্দিন।

 

জনসেবা ভাবমূর্তি

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের আয়ের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের সেবায়। ৫ই আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দখলবাজি, সালিশ-বাণিজ্য বা চাঁদাবাজির মতো কোনো অভিযোগ নেই। এই স্বচ্ছ ইমেজ তাকে জনতার কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ধনবাড়ীর সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকিরের অত্যন্ত আস্থাভাজন সহচর হিসেবে পৌরসভা প্রতিষ্ঠার লগ্ন থেকেই প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

ব্যক্তিজীবন খেলার মাঠে জনপ্রিয়তা

রাজনীতির পাশাপাশি একসময়ের তুখোড় ফুটবল খেলোয়ার হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে। মাঠের স্ট্রাইকার হিসেবে স্থানীয়মিতালী ক্লাব-এর হয়ে উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে বিনয়ী, নম্র সদালাপী এই প্রবীণ নেতা আজীবন গণমানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

জীবনের এই পড়ন্ত বেলায় এসেও তিনি ধনবাড়ী পৌরসভার মাটি মানুষের প্রকৃত সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের অকৃত্রিম ভালোবাসা সমর্থনে তিনি একটি মডেল আধুনিক ধনবাড়ী গড়ার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বিশ্বাস করেন, জনগণের সহযোগিতা পেলে অবহেলিত পৌরসভাকে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব।