ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ১৫ মে ২০২৬

দৈনিক সময়কাল

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট মোহাম্মদ আলীকে ‘স্বাধীন বাংলা নিউজ’ পরিবারের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক:

আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজপথের আন্দোলন-সংগ্রামের সাহসী নেতা এবং অত্যন্ত কর্মীবান্ধব ব্যক্তিত্ব এডভোকেট মোহাম্মদ আলী।

তাঁর এই গৌরবোজ্জ্বল ও বিশাল জয়ে ‘স্বাধীন বাংলা নিউজ’ পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

দীর্ঘদিন ধরে তিনি আইন পেশায় সততা, মেধা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি রাজনৈতিক মাঠে, বিশেষ করে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সাহসী নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষ ও কর্মীদের পাশে থেকেছেন। একজন কর্মীবান্ধব ও জনমানুষের নেতা হিসেবে তাঁর এই বিজয় অত্যন্ত আনন্দদায়ক ও প্রত্যাশিত।

‘স্বাধীন বাংলা নিউজ’ পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, এডভোকেট মোহাম্মদ আলী তাঁর বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে সাধারণ আইনজীবীদের অধিকার আদায়, সমিতির সার্বিক উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

স্বাধীন বাংলা নিউজের পরিবারের পক্ষ থেকে এই সাহসী নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের পথচলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হচ্ছে।