মুন্সীগঞ্জের বিক্রমপুর প্রেসক্লাবে ইতালী প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমনের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আফরোজা আক্তার মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইতালী প্রবাসী সাংবাদিক মো:জাকির হোসেন সুমনের দেশে আগমন উপলক্ষে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়ায় অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.তরিকুল ইসলাম মাহবুব এর সঞ্চালনায় এ সময়ে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের সহ সভাপতি ও শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:নজরুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাব ও লৌহজং প্রেসক্লাবের সহ সভাপতি মো:ফারুক আহম্মেদ রফিক,বিক্রমপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো:শফিকুর রহমান, বিক্রমপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো:মুজিব রহমান, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজ বংশী, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদার, সাংবাদিক শামীম মিরাজসহ অন্যানরা।
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আফরোজা আক্তার
তাং০১.০৫.২৬ইং