শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস পালিত
গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও বাঙালি জাতির অহংকারের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আল আমীনের সভাপতিত্বে সকল কর্মসূচি পালিত হয় । সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় । সকল সরকারী, আধা সরকারী ব্যাক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয় । সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা ফলকে উপজেলা প্রশাসন ,বীর মুক্তিযোদ্ধা ও থানা পুলিশ পুস্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয় । সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয় । পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস,স্কাউট,গার্লস গাইড, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক কুচকাওয়াজ প্রদর্শন করে সালাম গ্রহণ করেন ইউএনও আল আমীন ও ওসি আমিরুল ইসলাম । উপজেলা পরিষদের হল রুমে চিত্রাংকন, আবৃতি, ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে । মহার স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে জুলাই যুদ্ধার স্বপ্ন ও চেতনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান সহ অনেকেই । পরে চিত্রাংকন, রচনা শারীরিক কুচকাওয়াজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন । সূবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে । কর্মসূচিতে সরকারী কমকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক,জনপ্রতিনিধি ও সূশিল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক ভাবে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আল আমীন স্বাধীতার গৌরব অর্জনের স্মৃতি তুলে ধরে জুলাই যুদ্ধাদের স্মরণে স্বাধীনতার শুভেচ্ছা দিয়ে বক্তব্য রাখেন । অপর দিকে উপজেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে প্রয়াত রাষ্ঠ্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা দিবসের ঘোষণা ও তার ভূমিকার স্মৃতি তুলে ধরে দলীয় ভাবে আলোচনা করা হয় ।