জামালপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুরে অদ্য বুধবার ২৫ মার্চ ২০২৬ খ্রি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,মোছাঃ ফারহানা ইয়াসমিন,সিভিল সার্জন,ডাঃ মোহাম্মদ আজিজুল হক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও জেলা কমান্ড।
আলোচনা সভায় ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যার তাৎপর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।