ডিজাইন: ইমেজ চালু
বুধবার ১৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

জামালপুর সদর ৫আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে শুভ পাঠানের পরামর্শ সভা


নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনের বিএনপি প্রার্থী এড. ওয়ারেছ আলী মামুনকে নির্বাচিত করতে এম.শুভ পাঠানের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এম.শুভ পাঠানের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম. শুভ পাঠান তার বক্তব্যে এড. শাহ ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন নির্বাচনের দিন নিজ পরিবারের ভোটগুলোকে আগে প্রদান করতে হবে এবং ভোট গনণা থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষনা না করা পর্যন্ত অবস্থান করতে হবে।তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা তার দলীয় কর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা যে যার অবস্থা থেকে সবটুকু দিয়ে চেষ্টা করে যাব। দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন প্রার্থী যেই হোক না কেন ধানের শীষের প্রতীক কে বিজয়ী করতে হবে। দলীয় চেয়ারম্যানের নির্দেশনাকে সম্মান জানিয়ে আমরা জামালপুর সদর ৫ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।