ডিজাইন: ইমেজ চালু
সোমবার ৩১ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত


ইমরান হোসেন  নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন 

গতকাল শাবান মাসের পবিত্র রজনী শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মুসলিমরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাতটি ইবাদতে কাটান।প্রতিবছরের মতো এবারও শাবান মাসের এই পবিত্র রজনী ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন স্থানে, বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিলে উদযাপিত হয়েছে।ধর্মপ্রাণ মুসলমানরা দেশে ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।শুভেচ্ছা বার্তা:পবিত্র শবে বরাত উপলক্ষে “সময়ের সাথে প্রতিদিন” পত্রিকার পক্ষ থেকে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হচ্ছে।