ডিজাইন: ইমেজ চালু
বুধবার ১৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

এিশালে ডাঃ লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তাঁর স্ত্রী


 হাবিবুর রহমান  ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সময়ের সাথে প্রতিদিন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে ডা. লিটনের নির্বাচনী প্রচারণা নতুন গতি পেয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করতে সরাসরি মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী মোস্তেকা আনোয়ার।গত কয়েক দিন ধরে তিনি ত্রিশাল উপজেলার বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে মোস্তেকা আনোয়ার বলেন, “ডা. মাহবুবুর রহমান লিটন একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও মানবিক চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে ত্রিশালের মানুষের আস্থা অর্জন করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে কার্যকর উন্নয়ন নিশ্চিত করবেন।তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একজন ব্যক্তিকে নির্বাচনের বিষয় নয়; এটি গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্ন। মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। ত্রিশালের প্রতিটি এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।