ডিজাইন: ইমেজ চালু
সোমবার ৩১ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় পিকনিক -২০২৬ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক

সময়ের সাথে প্রতিদিন 

বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে এবং ব্রহ্মপুত্র ভ্যালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন,শহীদ আনোয়ারুল ইসলাম উজ্জ্বল,আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দল।প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক শামীম তালুকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যথাক্রমে দুলাল সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দল, জিয়াউল হাসান সম্রাট,যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দল,সাংবাদিক জয়নাল আবেদীন আকন্দ,সভাপতি,বাংলাদেশ প্রেসক্লাব,জামালপুর জেলা শাখা,সাংবাদিক নাজমুল আলম,আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব,শেরপুর, সাংবাদিক সালাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, জামালপুর, সাংবাদিক এনামুল হক,সভাপতি ইসলামপুর উপজেলা শাখা,সাংবাদিক মহিউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা,সাংবাদিক আব্দুল হান্নান আল আজাদ,সভাপতি,নান্দাইল উপজেলা শাখা,সাংবাদিক হাবিবুর রহমান তরফদার, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব,ভালুকা উপজেলা শাখা,লেখক ও সাংবাদিক রায়হান উদ্দিন সরকার,আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব,গৌরীপুর উপজেলা শাখা,মিথুন আজমী,সভাপতি,শ্যামগন্জ শাখা,সাংবাদিক হাবীবুর রহমান,সভাপতি,বাংলাদেশ প্রেসক্লাব,মদন উপজেলা শাখা,ওবায়দুল ইসলাম সাগর,আহ্বায়ক, কেন্দুয়া উপজেলা শাখা,শেফালী বেগম, আহ্বায়ক ঈশ্বরগন্জ উপজেলা শাখা,সাংবাদিক তানজিলা আক্তার রুবী,সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা। এছাড়া আরো অনেকেই বক্তব্য প্রদান করেন।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সাংবাদিক বেলাল আহমেদ সরকার,আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ জেলা শাখা,সঞ্চালনায় ছিলেন,সাংবাদিক ফারুক আহমেদ, সদস্য সচিব,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান আলোচক ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শিক্ষক ও সাংবাদিক শামীম তালুকদার বলেন,"বাংলাদেশ প্রেসক্লাব একটি বৃহৎ গভ:রেজি:সাংবাদিক সংগঠন।এর রেজি: নং -৯৮৭৩৬/১২। সমগ্র দেশে ৭০০ এর উপরে অনুমোদনকৃত শাখা কমিটি রয়েছে।বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। তিনি আরো বলেন,বাংলাদেশ প্রেসক্লাবকে খাটো করে দেখার কোন উপায় নেই অতএব সংগঠনের আদর্শকে মেনে সাংবাদিকতা পেশায় মনোনিবেশ এবং দক্ষতার সাথে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।"