ডিজাইন: ইমেজ চালু
সোমবার ৩১ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্বেচ্ছাসেবকদল জামালপুর জেলা শাখা আয়োজিত কুরআন খতম পরবর্তী দোয়া মাহফিল


জামালপুর জেলা প্রতিনিধি আকাশ চন্দ্র সরকার।

সময়ের সাথে প্রতিদিন।স্বেচ্ছাসেবকদল জামালপুর জেলা শাখা আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (৩ বারের) সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিকাল ৪ ঘটিকার সময় দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবকদল জামালপুর জেলা শাখা আয়োজিত দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় দেশনেত্রীর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ---সম্মানিত প্রধান অতিথিঃ--বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানীত (সহ-সাংগঠনিক সম্পাদক), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকে (এমপি) প্রার্থী বিশিষ্ট আইনজীবি জননেতা এড শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ভাই। জামালপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সম্মানীত আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাউসার এবং বিপ্লবী (সদস্য সচিব), সাবেক ছাত্রনেতা মোঃ মন্জুরুল করিম সুমন এর সঞ্চালনায় এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ শহর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক/সদস্য সচিব'সহ বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।