স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ চালু
রবিবার ২৯ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।


মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক: বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বগুড়ার মমোইন-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ এস এম আতিকুর রহমান বাদল এবং অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু। এ ছাড়া সভায় চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বগুড়ার ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং উন্নয়নে করণীয় বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়। বক্তারা বগুড়ার ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বগুড়ার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে ব্যবসায়ী সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।