স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ চালু
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

বাঁশখালীতে এক হাজার ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেফতার!


চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ চেকপোস্ট বসিয়ে ১ হাজার পিস ইয়াবা, মোটরসাইকেল ও হেলমেটসহ মো. খুরশিদ আলম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ সংলগ্ন পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খুরশিদ আলম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার মোক্তার আহমেদ ও আনোয়ারা বেগমের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আমিন জুট মিল উত্তর গেটসংলগ্ন ১ নম্বর গলির করিম টাওয়ার এলাকার এরশাদের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশের একটি দল চাম্বলের ছড়ারব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় খুরশিদ আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হেলমেটও জব্দ করে পুলিশ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।