নিষিদ্ধ লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে বিএনপির নেতাকর্মীরা — ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
নিষিদ্ধ লীগের সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে নাসিরাবাদ ২ নম্বর গেট, ষোলশহর সুপার মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৪২ নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের উপর অত্যাচার-নির্যাতন করেছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে। বিগত ১৭ বছর নিষিদ্ধ লীগ ও প্রশাসনের লোকজন দিয়ে অগ্নিসন্ত্রাস করে বিএনপির উপর দায় চাপিয়ে দিয়েছে।
গোপালগঞ্জ ও দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে অগ্নিসন্ত্রাস, বোমাবাজি, মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া, দোকানপাট পুড়িয়ে দেওয়া প্রমাণ করে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, সারা জীবনের জন্য নিষিদ্ধ থাকা উচিত।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয়তাবাদী দল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। দেশের বাইরে থেকে এবং ভিতর থেকে যারা অগ্নিসন্ত্রাস করে, বাসা-বাড়িতে হামলা করে — ওই সকল নিষিদ্ধ লীগের লোকজন আগামীতে নিরাপদ থাকবে না। লগি-বৈঠার তাণ্ডব দিয়ে দিনে-দুপুরে মানুষ হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে মানুষ আর দেখতে চায় না।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আব্দুল বাতেন, মোহাম্মদ ইউনুস, মোঃ হাসান, মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান, জাকির হোসেন মিশু, ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু, জসীম উদ্দীন, জাবেদ শাফায়েত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ, আব্দুর রহমান নান্টু, আলতাফ হোসেন, জনি ফরাজী, ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল আলম, ৪৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রনি, ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন পাপ্পু, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদী সহ প্রমুখ।