গাবতলীতে মোবাইল কোর্টে খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার পেরীরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. সাইফুল ইসলাম নামে এক খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে গাবতলী উপজেলার পেরীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানকালে পেরীরহাটের খুচরা সার ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের মেসার্স সাথী ট্রেডার্সে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে ত্রুটিপূর্ণ বিক্রয় রেজিস্টার, সারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সার সংরক্ষণ ও মূল্যতালিকা যথাযথভাবে না রাখার বিষয়গুলো উল্লেখযোগ্য।
এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।