চিতলমারী কলাতলা ইউনিয়ন: চেয়ারম্যান প্রার্থী রমিজ শেখ এর পক্ষে ব্যাপক গণজোয়ার।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক: চিতলমারী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে এক জনপ্রিয় ও সমাজসেবক ব্যক্তিত্বের নাম। তিনি হলেন বিশিষ্ট সমাজকর্মী এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো: রমিজ শেখ ইতিমধ্যে এলাকার বিভিন্ন গ্রামে সাধারণ ভোটার ও যুবসমাজের পক্ষ থেকে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো: রমিজ শেখ ২নং কলাতলা ইউনিয়নে দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন।
করোনাকালীন সংকট কিংবা যেকোনো দুর্যোগে তিনি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করেছেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাট মেরামত, যুবসমাজের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
এলাকার তরুন ভোটাররা বলেন, "আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে বিপদে-আপদে সবসময় কাছে পাওয়া যায়। মো: রমিজ ফকির আমাদের এলাকার সন্তান এবং তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন। তাই এবার আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।"
নিজের প্রার্থীতার বিষয়ে মো: রমিজ শেখ বলেন, "আমি পদের লোভে কিংবা ক্ষমতার জন্য নির্বাচনে আসিনি। দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি, সেই সেবার পরিধিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এলাকাবাসীর অনুরোধে আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হতে পারলে এই ২নং কলাতলা ইউনিয়কে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তুলব।"
এলাকার তরুণ ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে মো: রমিক শেখ বিপুল ভোটে জয়লাভ করবেন এবং এলাকার উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে।