চট্টগ্রামের চাঁন্দগাও টেকবাজার সমাজ কমিটির নির্বাচন স্থগিতের আশঙ্কা, কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও থানার উত্তর মৌলভীপাড়া টেকবাজার সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত তারিখে নির্বাচন না হওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। এতে প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন বাদশা এবং সভাপতি পদে লায়ন মোহাম্মদ সেলিম জাবেদের বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ না করায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল আমিন দায়িত্ব পালনে আগ্রহী নন বলে জানানোয় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে উত্তর মৌলভীপাড়া টেকবাজার সমাজ কমিটির সভাপতি নূর আহমেদ এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, এলাকার স্বার্থে সব ধরনের অনিশ্চয়তা দূর করে নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করা হোক।