মন্দিরে অনুদান প্রদান ও গণসংযোগে ইউপি সদস্য পদপ্রার্থী জাকির হোসেন মুন্সি।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
মো: আজাদ খান, চিতলমারী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মন্দিরে অনুদান প্রদান ও স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেছেন ৩নং হিজলা ইউনিয়নাধীন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো: জাকির হোসেন মুন্সি। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে অনুদান প্রদান করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দা, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তিনি তাঁদের কথা শোনেন।
প্রার্থী মো: জাকির হোসেন মুন্সি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করা আমার লক্ষ্য। আমি নির্বাচিত হই বা না হই, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।