ডিজাইন: ইমেজ চালু
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

নিজে গাড়ি চালিয়ে ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকন্মিক পরিদর্শন শিশু হাসপাতলে ধূমপান করায় চিকিৎসক বরখাস্ত।


রিপোর্ট : টিপু সুলতান '' হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান , সাড়ে চার ঘণ্টা ধরে রাজধানীর মোট ১৩টি স্পটে আকস্মিক পরিদর্শন করেন তিনি। *যেসব স্থান পরিদর্শন করেন:* কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল (উত্তরা), রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (প্রধানমন্ত্রীর নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, গভর্নমেন্ট বাংলা কলেজ। এছাড়া মিরপুর-১০ গোলচত্বরের হকারমুক্ত ফুটপাত, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট, কারওয়ান বাজার ও আজিমপুর সরকারি কোয়ার্টার। *গুরুত্বপূর্ণ নির্দেশনা:* *১. চিকিৎসক বরখাস্ত:* বাংলাদেশ শিশু হাসপাতালে পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে নিজ কক্ষে ধূমপানরত ও অপরিচ্ছন্ন পরিবেশে দেখতে পান প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে হাসপাতাল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক তাকে সাময়িক বরখাস্ত করেন। *২. সময় বেঁধে দেওয়া:* কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করে পরিবেশ উন্নয়নে ৭ দিনের আল্টিমেটাম দেন। আজিমপুর সরকারি কোয়ার্টার পরিচ্ছন্ন করতে ২ সপ্তাহ সময় দেন। *৩. তরুণদের আহ্বান:* রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, "ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় প্রতিরোধ, আর প্রতিরোধের জন্য চারপাশ পরিষ্কার রাখতে হবে , এই কাজে আমি তোমাদের সাহায্য চাই । আড়াই কোটি মানুষের ঢাকায় শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্ব নিতে বলেন, প্রতি জন্মদিনে অন্তত একটি গাছ লাগানোর পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে এবং স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে।