লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রান্নাঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ড্রাম থেকে ২৩০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের বাওয়ারচারা গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন। বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীমবাবু (১৮)
রংপুর এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩১ বোতল এসকাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এ ছাড়া জীমবাবুর দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা। পরে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় হাবিবুর রহমান ও জীমবাবুকে গ্রেপ্তার করা হয়।।
এসআরবি সূত্র আরও জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।।