চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
মো: আজাদ খান, চিতলমারী।
বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম প্রীতম মন্ডল(১৬)। এ ঘটনায় তার পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী(বৃহস্পতিবার, ১৫/১০/২৬) তারিখে ওই ছাত্র প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ ওই ছাত্রের সন্ধান পেয়ে থাকলে (01711977369) এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার জেরে থানায় ডায়েরি (জিডি নং ৮৩২)।