ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা


রিপোর্ট : টিপু সুলতান ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত , একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আকিদুল শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে তুলে নিয়ে যায় আসামি। পরে একটি নির্জন স্থানে নিয়ে তার ওপর নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার ও এলাকাবাসী। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিশুর নিকটাত্মীয় বাবা-মা রাষ্ট্রপক্ষের আইনজীবী।