হামের উপসর্গ নিয়ে একদিনে আরও সাতজনের মৃত্যু*
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
রিপোর্ট: টিপু সুলতান
দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের বেশিরভাগই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও শরীরে র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের মৃত্যু হয়। হাসপাতালগুলোতে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন।
*হামের লক্ষণ কী কী?*
- উচ্চ জ্বর, চোখ লাল হওয়া ও পানি পড়া
- নাক দিয়ে পানি পড়া, শুকনো কাশি
- মুখের ভেতর সাদা দাগ ও পরে সারা শরীরে লাল র্যাশ
*বাঁচার উপায়:*
বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের একমাত্র উপায় টিকা। ৯ মাস ও ১৫ মাস বয়সে শিশুকে অবশ্যই এমআর টিকা দিন। আক্রান্ত হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং রোগীকে আলাদা রাখুন।