চট্টগ্রামে যুবদল নেতা দেলোয়ারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, প্রা'ণনাশের হুমকি
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
মোহাম্মদ রবিউল হোসেন / চট্টগ্রাম :
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবদল নেতা মো. দেলোয়ার হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মো:দেলোয়ারের দাবি, দীর্ঘ ১৭ বছর বিএনপির আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকার পর সহযোদ্ধাদের নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু ব্যবসা শুরুর পরপরই চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বিষয়টি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে জানিয়েছেন উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান। তাঁর অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে একটি চক্র চাঁদাবাজি করছে।
অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেলোয়ার হোসেন। এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন বলেও জানা গেছে।