ডিজাইন: ইমেজ চালু
সোমবার ১২ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনআস্থার প্রত্যাশা, আলোচনায় রাজু আহম্মেদ মুন্সী।


মো: আজাদ খান, চিতলমারী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিতলমারী ৫নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্বাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে যেমন আগ্রহ বাড়ছে, তেমনি এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠানগুলোর একটি। তাই একজন চেয়ারম্যানের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা—নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, নাগরিক সেবা সহজ করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সফল আহবায়ক ও নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম আবু বক্কর সিদ্দিকী (আবু মুন্সী'র) জ্যেষ্ঠ পুত্র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মো: রাজু আহম্মেদ মুন্সী বলেন, “ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সকল শ্রেনি- পেশার মানুষের সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাব। সাধারণ মানুষের কথা শুনব, সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। পরিশেষে রাজু আহম্মেদ মুন্সী মানুষের সেবা নিশ্চিত করতে একবার সুযোগ চেয়ে সকলের দোয়া, সমর্থন কামনা করেন। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করে ভোটাররা তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। তবে নির্বাচনী পরিবেশে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের স্বাধীন মতামত এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই সবার প্রত্যাশা।