(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয় । ”শিশুবিয়ে আর নয়. কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রাণী ভৌামক, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাান আকন্দ, মহিলা দলের আহবায়ক জেবুন্নেছা হক কহিনূর ও সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখও । আলোচনা সভা শেষে মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয় । কর্মসূচির সভাপতি ইউএনও আল-আমীন কন্যা দিবসের তাৎপর্য তুলে ধরে ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনা সৃষ্ঠি করে কন্যা দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
গোলাম রব্বানী-টিটু
শেরপুর প্রতিনিধি
০১৭১৭- ২৫৮৩০১
১২/১০/২০২৬ই