স্মার্ট ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে কাশিনাথ বৈরাগী।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
স্মার্ট ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে কাশিনাথ বৈরাগী।
মো: আজাদ খান, চিতলমারী।
আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও পথসভা করছেন সাবেক ছাএনেতা, বিশিষ্ট সমাজসেবক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কাশিনাথ বৈরাগী। তিনি চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে তিনি একটি আধুনিক, স্মার্ট ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কাশিনাথ বৈরাগী দীর্ঘদিন ধরে এলাকার সুখ-দুঃখে পাশে আছেন এবং একজন সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তিনিই চরবানিয়ারি ইউনিয়নে চেয়ারম্যানের জন্য সবচেয়ে উপযুক্ত।
পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিনাথ বৈরাগী বলেন, "আমি চেয়ারম্যান পদের জন্য নয়, আপনাদের সেবক হতে এসেছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে এই ইউনিয়ন থেকে দুর্নীতি, মাদক ও অনিয়ম দূর করব। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের অধিকার রক্ষায় আমি কাজ করে যাব।"
তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সকলের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করেন।