ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।


চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। মো: আজাদ খান, চিতলমারী। বাগেরহাটের চিতলমারী -এর ঐতিহ্যবাহী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নবগঠিত এডহক (আহ্বায়ক) কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, (০৮/০৯/২৬) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার শেখ মো: জাকির হোসেন, প্রশাসক,বাগেরহাট জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিল কৃষ্ণ মন্ডল, নমিনি, বাগেরহাট - ১, খাদিজা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনা গাজী, সদস্য কেন্দ্রীয় মহিলা দল ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মো: শহিদুর রহমান, অফিসার ইনচার্জ, চিতলমারী থানা, আহসান হাবিব (ঠান্ডু), ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বিএনপি, শরিফুল হাসান (অপু), সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম (বাবু) সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মো: রাজু আহম্মেদ মুন্সী, সাবেক আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপি, সরদার মোক্তার হোসেন, সাধারন সম্পাদক, ৫নং সদর ইউনিয়ন বিএনপি, মো: জাকারিয়া মিলন, আহবায়ক, উপজেলা যুবদল, শেখ আসাদুজ্জামান, সদস্য সচিব, উপজেলা যুবদল, অনুপম সাহা, সদস্য সচিব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট উপজেলা শাখা। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত এডহক কমিটির সভাপতি এডভোকেট ফজলুল হক শেখ এবং সম্মানিত সদস্যবৃন্দকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মো: জাকির হোসেন বলেন, "একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির ভূমিকা অপরিসীম। আশা করি এই নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবে।" সংবর্ধিত অতিথির বক্তব্যে এডহক কমিটির নতুন সভাপতি এডভোকেট ফজলুল হক শেখ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সকলের সহযোগিতা নিয়ে আমি তা নিষ্ঠার সাথে পালন করব। বিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।" অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধিগণ। পরিশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।