চিতলমারী চরবানিয়ারি ইউপি: চেয়ারম্যান পদে কাশিনাথ বৈরাগী দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
চিতলমারী চরবানিয়ারি ইউপি: চেয়ারম্যান পদে কাশিনাথ বৈরাগী দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
মো: আজাদ খান
চিতলমারী (বাগেরহাট)।
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬ নম্বর চরবানিয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চায়ের দোকান থেকে পাড়া-মহল্লা—সবখানেই চলছে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এসব আলোচনায় সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক কাশীনাথ বৈরাগী।
দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে সক্রিয়। স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা বৈরী পরিস্থিতি ও প্রবল চাপের মুখেও তিনি কখনো মাঠ ছাড়েননি। জীবনের ঝুঁকি রয়েছে জেনেও দলের চরম দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রেখেছেন এবং রাজপথের কর্মসূচিতে সরব থেকেছেন। তাঁর এই রাজনৈতিক দৃঢ়তা ও ত্যাগ এখন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে।
তবে কাশিনাথের পরিচিতি কেবল রাজনীতির গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, এলাকার মানুষের সুখে-দুঃখে এবং বিপদে-আপদে ছুটে যাওয়া তাঁর দীর্ঘদিনের স্বভাব। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলমতের ঊর্ধ্বে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর একটি মজবুত সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দুঃসময়ে দলের প্রতি অবিচল থাকা এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগই বর্তমানে তাঁর সবচেয়ে বড় শক্তি। আর এ কারণেই আসন্ন ইউপি নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশায় চিতলমারী সদর ইউনিয়নের ভোটারদের মুখে ঘুরেফিরে উচ্চারিত কাশিনাথের নাম।