বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর তারেক জিয়ার আহ্বান
দুঃখিত, ছবিটি লোড করা যাচ্ছে না।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিপাদ্য "জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি"
*বিস্তারিত:-
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "কাউকে তার মানসিক সমস্যার জন্য অবহেলা বা বিচ্ছিন্ন না করে তার কথা শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় সহায়তার পথ সহজ করতে হবে।"
আগামীকাল ১০ অক্টোবর সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য *"জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি"*।
প্রধানমন্ত্রী বলেন, "দৃশ্যত স্বাস্থ্যবান থাকাই স্বাস্থ্য নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।"
তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়, এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই এর অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর টেলি-কাউন্সেলিং সেবা চালু করেছে।
তিনি জানান, গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য, শিশু-কিশোরদের মানসিক সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাকেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তরিকতার সঙ্গে মানুষের কথা শুনতে হবে এবং সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়াতে হবে।
পরিশেষে প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ সংকোচ বোধ করবে না এবং সহায়তা চাইতে কেউ লজ্জিত হবে না।